আজকার টিভি গাইড (১০ নভেম্বর ২০২৪)
আজ ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে মজার ম্যাচ। অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচটি সকাল ৯টা ৩০ মিনিটে দেখা যাবে স্টার স্পোর্টস ২ চ্যানেলে।
এছাড়াও আজ দুইটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের ম্যাচটি সনি স্পোর্টস ৫ চ্যানেলে দেখানো হবে। আর রাত ৮টায় দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে ম্যাচটি স্পোর্টস ১৮-১ চ্যানেলে দেখা যাবে।
ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে দুটি দুর্দান্ত ম্যাচ। রাত ৮টায় ম্যানচেস্টার ইউনাইটেড এবং লেস্টারের ম্যাচটি স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে দেখানো হবে। আর রাত ১০টা ৩০ মিনিটে চেলসি এবং আর্সেনালের মধ্যকার ম্যাচটিও স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে দেখা যাবে।
এছাড়াও সকাল ১০টায় ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের মধ্যে ক্রিকেট ম্যাচ দেখা যাবে। এই ম্যাচগুলো ইউটিউব/বিসিবি চ্যানেলে দেখা যাবে।