
৫২ মফস্বল ডেস্ক।।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছর সাজা ও অর্থদণ্ডের প্রতিবাদে গাজীপুর শহর ও টঙ্গীতে মিছিল করেছে ছাত্রদল।
বুধবার সকালে টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস জিয়াউল হাসান স্বপনের নেতৃত্বে একটি মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় কলেজগেট এলাকা প্রদক্ষিণ করে। একই সময় গাজীপুর জেলা তৃণমূল দলের সভাপতি শাহ জেড মাহমুদের নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল স্থানীয় সফিউদ্দিন মার্কেটের সামনে আসে। পরে মিছিলটি স্থানীয় চেরাগআলী মার্কেট বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশ পেছন দিক থেকে ধাওয়া দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের অন্তত ১০ জন আহত হয় বলে দাবি করেছেন জিএস জিয়াউল হাসান স্বপন। পুলিশ মিছিল থেকে গাজীপুর জেলা তৃণমূল দলের সভাপতি শাহ জেড মাহমুদকে আটক করে থানায় নিয়ে যায়।মিছিলে অন্যান্যের মধ্যে ছাত্রদল নেতা আহসান হাবিব সোহেল, আমজাদ হোসেন রাজন, আয়নাল হোসেন, আবদুল কাদের, আশিক ফরায়েজী আসমান, রমজান আলী ও আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অপর দিকে ছাত্রদল নেতা নাজমুল খন্দকার সুমনের নেতৃত্বে গাজীপুর শিববাড়ি থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল বের হয়।থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর...