৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুরের বাঘের বাজার এলাকার শিরির চালা গ্রামে ১৭ এপ্রিল রবিবার দুপুর ২ টায় জমির ধান কাটাকে কেন্দ্র করে তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিরির চালা গ্রামের গিয়াস উদ্দিন(৬৫) তার নিজের জমিতে ধান লাগান, ওই জমি নিয়ে একই গ্রামের আতাবুর রহমানের সাথে র্দীঘ দিন যাবৎ বিরোধ চলে আসেছিলো।উল্লেখ্য উক্ত জমি নিয়ে মহামান্য উচ্চ আদালতে মামলা চলছিলো, রবিবার ১১ টার দিকে অসুস্থ্যতা জনিত কারনে মারা যান গিয়াস উদ্দিন, এই খবর পেয়ে প্রতিপক্ষ্য আতাবুর লোকজন নিয়ে নিহত গিয়াসের লাগানো ধান কাটতে আসে, খবর পেয়ে নিহতের ছেলে ফাইজুদ্দিন বাধাদিতে এলে আতাবুর গং রা কাচি দিয়ে কুপিয়ে আহত করেন
এতে আহত হন ফাইজুদ্দিন(২৫), রাজু(২৮) ও নিলুফা(২১), গুরুতর আহত ফাইজুদ্দিনকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তিকারা হয়েছে।
আহতদের আত্নচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে আতাবুরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এই বিষয়ে হোতাপাড়া পুলিশ ফাড়ির এস আই নাজমুল হক জানান, এলাকার লোকজন উক্ত ঘটনা সম্পর্কে পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনা স্থল থেকে আতাবুর রহমানকে আটক করেন। এই ঘটনায় এখন পযর্ন্ত কোন মামলা হয়নি।