লাভলু মিয়া, গাজীপুর।।
গাজীপুর জেলা ছাত্রলীগ, গত ২ নভেম্বর ২০১৬ রোজ বুধবার সদর উপজেলার নব-গঠিত কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিনের যৌথ সাক্ষরে নব-গঠিত কমিটির সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ আযহারুল ইসলাম কে নিযুক্ত করে উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি পদে যথাক্রমে, আলমগীর হোসেন, তানবীর আহমেদ হেলাল, মোশারফ হোসেন,শেখ কামরুল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক পদে যথাক্রমে শাহ জুমান, মেহেদী হাসান মিলন, মোস্তফা কামাল, আবদুল্লাহ আল আমীন, সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে রেজাউর রহমান মতি, রুবায়েত হাসান টুটুল, মেহেদী হাসান আকাশ, ফাহিম রেজা।