৫২ জাতীয় ডেস্ক।।
ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ- রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এছাড়া দিক ঠিক করতে না পেরে মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে অাটকা পড়েছে ৭টি ফেরি।
সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। বন্ধ রাখা হয় ফেরি চলাচল। ফলে দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে অাসা যানবাহন ও যাত্রীরা চরম বিপাকে পড়ে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ অালম জানান, সোমবার রাত থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত সোয়া ১টার দিকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।