ইয়ামিন হোসেন, ৫২ ভোলা প্রতিনিধি ॥
উত্তর ভোলার বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত ইলিশা ফেরিঘাট এলাকায় দর্শানার্থীদের ঢল নেমেছে।
দুর দূরান্ত থেকে আসা মানুষের আগমনের জমজমাট হয়ে উঠেছে, ইলিশা ফেরিঘাট এলাকা।
প্রতি দিনই বিকাল বেলায় বিশেষ করে সরকারি কোন বন্ধে শুক্র ও শনিবার দর্শনার্থীদের ঢল নামে প্রকৃতির নির্মল বাতাস নদীর উত্তাল ঢেউ নৌকায় ঘুড়ে বেড়ানো চলে সন্ধা পর্যন্ত।
বিশেষ করে সিসি ব্লক এর উপর আড্ডা হয় জম জমাট। ঘুড়তে আসা নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, এত সুন্দর মেঘনা নদীর পাড় আমরা তো আগে বুঝতে পারিনি। ইদানিং এসে একটি অভ্যাস হয়ে গেছে। এখন প্রতিদিনই এখানে আসি।
কয়েকজন দর্শনার্থী জানান নদীর উত্তাল ঢেউ আর প্রকৃতিক বাহারী সুন্দর্য উপভোগ করা যায় এই ইলিশা মেঘনা নদীর পাড়ে।
ইলিশা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মাষ্টার, ছাত্রলীগ নেতা সুমন, ঢাকা সিটি ইউনির্ভাসিটির ছাত্র দেলোয়ার হোসেন জানান, ইলিশা মেঘনা নদীর পাড় উত্তর ভোলার একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে এটাই আমাদের আসা। এই বিষয়ে ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছানাইন আহাম্মদ হাছান মিয়ার সাথে আলাপ করলে তিনি জানান, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহামেদের চেষ্টায় আজ ইলিশা বাসীর স্বপ্ন পূরন হতে যাচ্ছে সঠিক ভাবে যদি সিসি ব্লকের কাজ শেষ হয় তাহলে ইলিশাঘাট উত্তর ভোলার একটি পর্যটন এলাকা হিসেবে পরিচিতি লাভ করবে।