-মুক্তারুজ্জামান খাঁন মুক্তি
পুরুষ তুমি,
যৌবনে তোমার আবেগী মনে
ভাবনার খরতার শিহরনে
মন ছুটে চলে ব্যকুল বনে ।
নারীর স্বল্প বসন শরিরীলে
পুলকিত হয় পুরুষের মনে,
চোখের কোনায় স্বপ্ন ভাসে
স্বপ্ন গুলো রঙ্গীন বলে ।
যৌবনে তোমার বিবেক হারায়ে
কল্পনায় তুমি অথৈয় সাগরে
আবেকের ভেলা ভাসিয়ে
চলছ তুমি অজানা দিকে।
তুমি ভাব,
বন্ধন হীন জীবনের পথে
নারীর অশালিনতা শরিরীলের দিকে
হুতম পেচার ডাগর চোখে
নারীর সম্ভম কেড়ে নিতে
পথ ধরেছ ব্যভিচারের দিকে।
তুমি ভাব,
আজি অন্যের ঘরের নারীর দিকে
তোমার ঘরের পূণ্যবর্তী থাকে মুখ বুজে।
নারী ভাবে,
ঘরের পতি ছেড়ে অন্য পুরুষ কে নিয়ে।
নর ও নারীর ভাবনায়,
আসিল কি জামনা
আপন জনের পুড়ে মন
অপর কে কাছে নিয়ে
আবেকে পথ হারিয়ে
ভাংঙ্গে তার নিজের ঘর।
পুরুষ ভাবে সুন্দরী নারী
অপরের ঘরে কত পরিপাটি,
আমার ঘরে হয়ে থাকে ছেচুন্নি।
ভাংগিয়া অন্যের ঘর
গড়বে তুমি নিজের করে
সে ঘর নিজ হতে যাবে পুড়ে।
নর ও নারী,
মিথ্যা স্বপ্ন বুনে
বন্ধন হীন কাম বাসনায় পরে
ব্যভিচারিনী মনে,
আজি তোমরা চলিয়াছ কোন অজানা পথে।