মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট

মোঃ আব্দুল আজিজ
আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের আয়োজনে শুরু হয়েছে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে গাজীপুরের বাঘের বাজার ফুটবল একাদশ ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ একতা সংঘ মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়।

পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে বাঘের বাজার ফুটবল একাদশ ৪ গোল করলেও গোবিন্দগঞ্জ একতা সংঘ ৫ গোল করে জয় নিশ্চিত করে। ফলে ৫-৪ গোলে টাইব্রেকারে জয় পেয়ে টুর্নামেন্টের পরবর্তী ধাপে জায়গা করে নেয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ একতা সংঘ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এ কে এম আফজাল-উল মুনীর। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম ভূঁইয়া। খেলাটি উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী।আজকের খেলার সঞ্চালনায় ছিলেন ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফর রহমান খান এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম।

অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মুসল্লী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়াল টাইগার্স ক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন শেখ, হুয়া-থাই সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম ইফতেখার চৌধুরী, সাবেক ইউপি সদস্য ও ভাওয়াল টাইগার্স ক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন শেখ খোকন, কবি-লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, এস কে টাইলস হাউসের স্বত্বাধিকারী নূরউদ্দিন খন্দকার খোকন, ফুয়াং গেট টাইলস মার্কেটের সভাপতি আলমগীর হোসেন খান, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম ফকিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
45678910