
৫২ মফস্বল ডেস্ক।।
মাদারীপুর সদর উপজেলায় ভোট গণনার সময় ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সুজন মৃধা নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলায় দক্ষিণ রীরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি জিয়াউল মোরশেদ জানান, সদর উপজেলায় দক্ষিণ রীরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা চলচিল। এ সময় সুজন মৃধা ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছুড়লে তিনি মারা যান। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর...