**সাকিবকে টিমে চায় না মিরপুরের বিক্ষোভকারীরা**
মিরপুরের বিক্ষোভকারীরা সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। ১৭ অক্টোবর দুপুরে মিরপুর স্টেডিয়ামের প্রধান গেটের সামনে ‘মিরপুর ছাত্র-জনতা’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।