জেলার জয়দেবপুর থানাধীন নয়নপুরে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন হোসেন (৩৪) কে বিপুল পরিমান ইয়বা ও নগদ অর্থ সহ গ্রেফতার করে।
জয়দেবপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ১০ মার্চ গভীর রাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশে নয়নপুরের এস এম দেলোয়ারের বাসার ভাড়াটিয়া মোঃ আল আমিন হোসেন কে ৩ হাজার ৭ শত ৫৫ পিস ইয়াবা ও নগদ ৫ লাখ ১১ হাজার ৪ শত ৬০ টাকা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা করে আদালতে প্রেরণের প্রস্তুতি প্রক্রিয়াধীন।
গ্রেফতার আল আমিন হোসেন গাজীপুর জেলার শ্রীপুর থানার ফাওগান বনকুরিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।