
৫২ শিক্ষা ডেস্ক।।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, ২০১৮ সালের মধ্যে দেশের কোনো প্রাথমিক বিদ্যালয়ে আর জরাজীর্ণ পাওয়া যাবে না।
শনিবার শেরপুরে নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের নিজপাড়া এলাকায় নবনির্মিত বেগম রওশন-ডা. আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা এখন জাতীয়করণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ উপবৃত্তি চালু করা হয়েছে। বিনামূল্যে বই দেয়া হচ্ছে। শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে। এখন দরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এজন্য তিনি শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে বিদ্যালয়ে পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান।
বিদ্যালয়ের জমিদাতা বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এ জাতীয় আরো খবর...