
৫২ মফস্বল ডেস্ক।।
মেহেরপুরের গাংনীতে ঈদের শাড়ি ও নতুন জামা না পাওয়ায় গৃহবধূ ও কিশোরের আত্মহত্যা। সোমবার এই ঘটনা ঘটে।
তারা হলেন-গাংনী উপজেলার শিশিরপাড়া গ্রামের আনারুল ইসলামের মেয়ে আসমা খাতুন (২০) ও একই উপজেলার কোদাইকাটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নোমান হোসেন (১৬)।
আজ বেলা ১১ টার সময় নোমান হোসেন নিজ বাড়িতে বিষপান করে মুমূর্ষু অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে্র নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক ডা. এমকে রেজা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঈদের নতুন শাড়ি কেনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কলহের জের ধরে দুপুরের দিকে আসমা খাতুন পার্শ্ববর্তী বাঁশবাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর...