
৫২ আইন ও আদালত ডেস্ক।।
আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে গভীর রাতে ঢাকায় তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে গিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহ প্রকাশ করেছে তার স্বজনরা।
এর আগে চট্টগ্রামে বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সেখানে ওই তিনজনকে শনাক্ত করতে তাদের মুখোমুখি করা হয়েছে বাবুল আক্তারকে।
৫ মে ঢাকায় পুলিশ সদরদফতরে সংযুক্ত পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে চট্টগ্রামে তাদের বাসার কাছে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার স্বজনদের মধ্যে তৈরি হয়েছে সন্দেহ আর উদ্বেগ।
বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন বলছেন, শুক্রবার গভীর রাতে তাদের বনশ্রীর বাসা থেকে বাবুল আক্তারকে নিয়ে যায় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল হোসেন ও মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন।
তার বাবা ও শ্বশুর বলছেন, বাবুলের স্ত্রী খুন হওয়ার পর থেকে পুলিশ নিরাপত্তা দিয়ে এসেছে। কিন্তু এখন তারাও সহযোগিতা ‘করছে না’।
বাবুল আক্তারকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে বলে শোনা গেলেও এ বিষয়ে মুখ খুলছেন না পুলিশের কোনো কর্মকর্তা।
এ জাতীয় আরো খবর...