শ্রীপুর প্রতিনিধি।।
শ্রীপুর পৌর আ’লীগের উদ্যোগে শনিবার দুপুরে শ্রীপুর ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট শেখ মো: নজরুল ইসলামের সঞ্চালনায় ও জেলা আ’লীগের যগ্ম সম্পাদক এড: হারিছ উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় উপ-কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দূর্জয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব আবু আক্তার হোসেন খান (ভুলু), উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড: সামসুল আলম প্রধান সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বুলবুল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আ: জলিল বি.এ, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (জামান), যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, পৌর আ’লীগের সদস্য রফিকুল হাসান খান (শিমুল), পৌর যুবলীগ নেতা শাওন আকন্দ সহ আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ ৭৫ এর ১৫ আগষ্টে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। মিলাদ মাহফিল শেষে সকল শহীদদের আত্তার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।