ইয়ামিন হোসেন, ভোলা॥
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘ দুই যুগ পর জাক-জমট ভাবে আজ ২২ই মার্চ অনুষ্ঠিত হলো ত্রি-বার্ষিক সম্মেলন। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা মিয়ার সভাপত্তিত্বে উদ্বোধন করেন, সদর উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, আলহাজ্ব মোশারেফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মমিন টুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম। এনামুর রহমান আরজু, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি এনামুর রহমান ফরমান, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহাম্মদ হাছান মিয়া, মঞ্জু মাষ্টার, ছায়েদ আলী জমাদার, বারেক পাটোয়ারী, লোকমান পাটোয়ারী, কামাল হোসেন রতন, ছাত্রলীগ সভাপতি শাহিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগের নেত্রীবৃন্দ। এসময় বক্তরা ২০১৯ সালের নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলনের মাধ্যমে যারা আগামী নেতৃত্বে এসেছেন, মাননীয় বানিজ্য মন্ত্রি আলহাজ্ব তোফায়েল আহমেদের হাতকে শক্তিশালী ও নৌকা মার্কা বিজয়ী করার লক্ষ্যে এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব দেওয়া হয়। আজকে সম্মেলনে মিয়া মোঃ সিরাজকে সভাপতি ও সরোয়ারদি মাষ্টারকে সাধারন সম্পাদক, আমির হোসেন বাবুলকে সাংগঠিনক সম্পাদক ঘোষনা দেওয়া হয়। এসময় কয়েক হাজার আওয়ামীলীগের নেতাকর্মী নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বিপ্লবের সফল নেতৃত্বে আজকে এই সম্মেলন সফল হয়েছে বলে উল্লেখ্য করে আওয়ামীলীগ নেতারা। আগামী নেতৃত্বের মাধ্যমে ইলিশা ইউনিয়নসহ সারা ভোলা ব্যাপি নৌকার বিজয়ীর জন্য এই সম্মেলন।