ইয়ামিন/৫২ মফস্বল ডেস্ক।।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী দির্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুর ৩টায় রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের সাথে দেখা সাক্ষাত করে দোয়া চান, তিনি দির্ঘদিন ভোলা-বরিশাল ও ঢাকায় চিকিৎসাধীন ছিলেন,বর্তমানে কিছুটা সুস্থ্য হয়ে নিজ জন্মস্থান ভোলায় এসে চলে আসেন রাজাপুরে তার নির্বাচনী এলাকায়।
এই সময় তাকে দেখতে ছুটে আসেন এলাকাবাসী, তারা তার খোজ খবর নেন, এবং তিনি মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন,রেজাউল হক মিঠু চৌধুরী জানান আমার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা আমি তার সন্তান রাজাপুর ইউনিয়নের মানুষ জীবন বাজী রেখে আমাকে নির্বাচনে জয়ী করেছেন, আমি রাজাপুর বাসীর পাশে থেকে তাদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
আমি দির্ঘদিন অসুস্থ্য ছিলাম, কিছুটা সুস্থ্য হয়ে আজ চলে এসেছি রাজাপুরবাসীর সাথে দেখা করার জন্য,রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি নজরুল ইসলাম জমাদার জানান, অসুস্থ্যতার মাঝেও আমাদের চেয়ারম্যান রাজাপুরবাসীর সাথে এসে দেখা-সাক্ষাৎ করে গেল । এতে সত্যিই আমরা আনন্দিত, আল্লাহর কাছে দোয়া করি চেয়ারম্যান যেন দ্রুত সুস্থ্য হয়ে উঠেন, এই সময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য আবদুস ছালাম জমাদার, জরিসলাম মিয়া,আবু তাহের হাওলাদার, ইমাম হোসেন চৌকিদার,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিল্লাল মাষ্টার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ মাতাব্বর, ছাএলীগ সভাপতি অনিক জমাদার,বিল্লাল জমাদার,উওর রাজাপুর ছাএলীগ সভাপতি জোবায়ের চৌধুরী পার্থ, মোঃ হারুন হাওলাদার সহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।