৫২ গাইবান্ধা অফিস।।
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে সোনালী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ ২ ডিসেম্বর সোমবার ব্যাংকের শাখা উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা অঞ্চলের ডিজিএম আব্দুল কুদ্দুস ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুরজ্জামান রিংকু।
এ উপলক্ষে ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এজিএম আবুল কালাাম আজাদ, শাখা ম্যানেজার নাহিদ বারী, প্রিন্সিপাল অফিসের সিনিয়র অফিসার কিরণ শংকর, রকিবুল হাসান ও নাইমুল ইসলাম, পুরাতন বাজার শাখার ম্যানেজার আব্দুলাহ আল মামুন, সোনালী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের নেতা ইকবাল কবীর অপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দারিয়াপুর কেয়ামত উলাহ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু।
উলেখ্য, দারিয়াপুর বালিকা বিদ্যালয় রোডে তৌহিদুল ইসলাম খসরুর ভাড়া করা দ্বিতল ভবনে ব্যাংকের কার্যক্রম চলবে।