৫২ গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজার এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৯ম বর্ষপূর্তি পালন করা হয়। ২৪ অক্টোবর (বুধবার) বিকেলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মনিপুর শাখা ব্যবস্থাপক মুহাম্মদ সাইফুল হক কেক কেটে ১৯তম বর্ষপূতি পালন করেন।
১৯ তম বর্ষপূর্তি ও ২০ বছরে পদার্পন উপলক্ষে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, ভাওয়ালগড় ইউনিয়রের ৮নং ওয়ার্ড সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলফাজ উদ্দীন, মনিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ড়াঃ আব্দুল জলিল, কোষাধক্ষ্য সহিদুল ইসলাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মনিপুর শাখার কর্মকর্তা সহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।