গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (বাঘের বাজার) এলাকায় স্ট্যান্ডা্ড ফিনিস ওয়েল কোম্পানি লিমিটেড(ইউনিট-২) কারখানায় ১৯ নভেম্বর বুধবার দুপুর ১টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন বলেন, মশার কয়েল উৎপদনে ব্যবহৃত কেরোসিন ও অন্যান্য কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হলে কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টাকরে ব্যার্থ হয়, পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রথমে দুইটি ইউনিট ও পরে আরো পাঁচটি ইউনিট এসে তিন ঘন্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রনে আনেন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরো বলেন, কারখানাটির পর্যাপ্ত অগ্নি নির্বাপক সরঞ্জাম ও নিরাপত্তা পরিকল্পনা ছিলনা, ফায়ার লাইসেন্স থাকলেও তা কারখানার অ-ব্যবস্থাপনার কারণে নাবায়ন করা হয়নি।
কারখানার সহকারী মহাব্যবস্থাপক সুজিত বিশ্বাস বলেন, আগুন লাগার পর সব শ্রমিক-কর্মকর্তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, কারখানার তিনটি অংশে আগুন লেগে সব মালামাল পুড়ে গিয়েছে।