৫২, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে ২৪ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ১।
আজ (১৯ এপ্রিল) রোববার রাত অনুমান সাড়ে ৩ টায় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দক্ষিণ হরিনাচালা এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় চলতেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন- এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ, গাজীপুরের
কোনাবাড়ী থানাধীন দক্ষিণ হরিনাচালার যমুনা গ্রুপের পশ্চিম গেইটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, ১। মোঃ রানা মিয়া (২৬), পিতা মোঃ সৈকত মিয়া, মাতা- মোসাঃ শাহানা খাতুন, সাং- দক্ষিণ বেজোড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
২। মোঃ জালাল মিয়া (৩৫), পিতা-মোঃ বাহার মিয়া, মাতা- মোসা- কিতাবুন্নেসা, সাং- লামুয়া, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারদ্বয়’কে গ্রেফতার করেন।
র্যাব- ১ জানায়, উপস্থিত স্বাক্ষীগণের সামনে ফোর্সের সহায়তায় তল্লাশী করে তাদের দখলে হতে ২৪ কেজি গাঁজা, ০১ টি পিকআপ ভ্যান, নগদ ৪০০ শত টাকাসহ ২টি মোবাইল উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করে (জিএমপি), গাজীপুরের কাশিমপুর থানার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসতেছিল।
অবৈধভাবে মাদকদ্রব্য (গাঁজা) নিজ, নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন/২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (গ) ধারায় অপরাধ করিয়াছে।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।