৫২, গাজীপুর অফিস।।
ছাত্রদল নেতার নামের সাথে মিল থাকায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সংসদের সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেছেন মোঃ রুহুল আমিন। কোন প্রকার কারণ দর্শনোর নোটিশ না দিয়ে এ অব্যাহতিকে গঠনতন্ত্রের পরিপন্থী বলে তিনি দাবী করেন।
তিনি জানান, ১৭ ডিসেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আল নাহিয়ান খান জয় ও (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত পত্রে আমাকে সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতা রুহুল আমিনের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদপত্র এবং ছাত্রদলের কমিটির অনুলিপি দেখিয়ে তিনি এ দাবী করেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড-২১, (জেলারপাড়) এলাকার মৃত. আব্দুল সাত্তার ও মোসাঃ ফজিরন নেসার সন্তান মোঃ রুহুল আমিন দাবী করেন, আমি জন্মগতভাবে আওয়ামী পরিবারের সন্তান এবং মুজিব ভক্ত। শিক্ষা জীবনের শুরু থেকে ছাত্রলীগকে ভালবেসে ছাত্রলীগের সাথে যুক্ত হই। একটি কুচক্রীমহল আমার নামের সাথে মিল থাকা আমার পার্শবর্তী মহানগরের ১৯ নং ওয়ার্ডের সালনা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে রুহুল আমিন। সে ২০০৬ সালে গঠিত সাবেক কাউলতিয়া ইউনিয়ন ছাত্রদল কমিটি’র যুগ্মসম্পাদক ও পরে ২০১৩ সালে একই ইউনিয়ন শাখার একই সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরো জানান, চক্রান্তকারীরা গাজীপুরের সাবেক মেয়র এম.এম মান্নানের সাথে আমার একটি ছবিকে ব্যবহার করে আমাকে ছাত্রদল নেতা বানানোর চেষ্টা করেছে। এ ব্যপারে আমার বক্তব্য হচ্ছে- ২০০৯ সালে কাউলতিয়া এলাকায় বেস্টওয়ে নামের একটি কোম্পানি বিপুল পরিমান জমি অবৈধভাবে জবর-দখল করে। এর প্রতিবাদে ক্ষতিগ্রস্থ লোকজনসহ আমজনতা এর প্রতিবাদ জানায়। আমার এক আত্মীয়ের জমি জবর-দখল করায় এবং এলাকার সন্তান হিসেবে এ প্রতিবাদে অংশ গ্রহণ করি। মেয়র এম.এ. মান্নান একই এলাকার বাসিন্দা হিসেবে সেখানে উপস্থিত হন। তখন হয়তো কেউ এ ছবিটি তুলেছিলেন।
এ ব্যপারে গাজীপুর মহানগর আ’লীগের সহ-দপ্তর সম্পাদক মাজহারুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, ছাত্রদল নেতা রুহুল আমিনের বাড়ি তার বাড়ির সাথেই। আমি এ ব্যাপারে বলতে পারি ছাত্রদল নেতা ও ছাত্রলীগ নেতা মোঃ রুহুল আমিন একই ব্যাক্তি নয়। একটি কুচক্রী মহল বিষয়টি নিয়ে ঘোলা জলে মাছ শিকারের পায়তারা করেছে। তিনি আরো দাবী করেন তাদের এলাকার সন্তান রুহুল আমিনকে ছাত্রলীগের অব্যাহতি প্রত্যাহার করে স্ব-পদে বহাল করা হোক।
উল্লেখ্য, গাজীপুরের কৃতি সন্তান মোঃ রুহুল আমিন কর্মদক্ষতার কারণে বাংলাদেশ ছাত্রলীগের দুই মেয়াদের কেন্দ্রীয় নেতা। (শোভন- রাব্বানী) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি (অব্যহতি পাওয়ার আগে), (সোহাগ-জাকির) সাবেক কেন্দ্রীয় কমিটির উপ- কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সহ সভাপতি গাজীপুর মহানগর ছাত্রলীগ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলন ২০১৮ উপলক্ষে গঠিত অর্থ উপ কমিটির, সমন্বয়ক একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর- ২ আসন।
তিনি আকুল আবেদন জানান, মাননীয় প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাকে অব্যহতি দেয়ার ব্যাপারে সুষ্ঠ তদন্তের মাধ্যমে আদেশটি পূর্নমূল্যায়ন করবেন।