তারাজুল ইসলাম, নীলফামারী /৫২ মফস্বল ডেস্ক।।
নীলফামারীতে “সক্রিয়তা ও আত্মপ্রত্যয়ের পথে” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব অটিজম ও সচেতনতা দিবস পালিত হয়েছে। জলঢাকায় রোববার উপজেলার বিকলাঙ্গদের নিয়ে বিশ্ব অটিজম ও সচেনতা দিবস পালন করেছে বুদ্ধি প্রতিবন্ধি অটিজম বিদ্যালয়।
বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্র্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান।
বক্তব্যে তিনি বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মনের অনুভূতি তুলে ধরেন। প্রতিবন্ধিরা বোঝা নয় আমাদেরেই সম্পদ। এ বিষয়টিকে আলোকপাত করেন অনুষ্ঠানের আয়োজকরা। অটিজম বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক ধ্যান-ধারণা ও আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করতে শিখেছে অনেক প্রতিবন্ধি।
পরে এক আলোচনার মাধ্যমে অটিজম বিদ্যালয়ের কর্মকান্ড চলমান থাকবে এ নিশ্চিয়তার উপর আলোকপাত করেন মানবাধিকার প্রতিষ্ঠাতা ও বাস্তবায়ন সংস্থার জেলা নির্বাহী সদস্য সাংবাদিক সাজ্জাদুর রহমান। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল প্রতিবন্ধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।