
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র্যালি হয়েছে।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত কর্মসূচির শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আহত ও সংগ্রামী সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং শোককে শক্তিতে পরিণত করে বিজয়ের চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে আলোচনা শেষে হোতাপাড়া থেকে এক বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা নিয়ে ভবানীপুরের দিকে গিয়ে শেষ হয়।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের মুসুল্লীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের প্রায় তিন হাজার নেতা কর্মী নিহত হয়েছে গত ১৭ বছরে, সাত শতাধিক নেতাকর্মী গুম হয়েছে, ৬০ লক্ষ নেতাকর্মী নানানভাবে মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বৈরাশাসক ও ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি এবং এই গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দলের পক্ষ থেকে একক প্রার্থীর মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা যেন আমাদের প্রার্থীদের বিজয়ী করতে পারি এবং আমাদের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে।
অনুষ্ঠনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দীক, মির্জাপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমদাদ মুসল্লী, ফজলুল হক মুসল্লীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ জাতীয় আরো খবর...