এস এম সালাহ উদ্দিন, ৫২ দাউদকান্দি(কুমিল্লা) থেকে।।
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কলাকোপা এলাকা থেকে আজ বুধবার সকালে এক যুবকের তিন খন্ডিত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র সাগর (১৮) ৮ দিন পূর্বে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৯দিন পর আজ বুধবার সকালে কলাকোপা গ্রামের একটি গভীর জঙ্গল থেকে তিন ভাগে বিছিন্ন পা-মাথা ও হাতের অংশ উদ্ধার করা হলেও তার শরীরের মাঝের অংশ পাওয়া যায়নি।
দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ভূইয়া বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে খন্ডিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার না করা হলেও পুলিশ নিশ্চিত হতে পেরেছে কারা এ ঘটনার সাথে জড়িত।
শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। সাগরের বাবা আব্দুর রহমান বলেন জনৈক ব্যক্তিরা আমার পুত্র সাগরকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর সে আর বাড়িতে ফিরে আসেনি। আজ তার লাশ উদ্ধার করা হয়।