৫২ প্রেস বিজ্ঞপ্তি।।
স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় ২১ মে শনিবার গাজীপুরের ভাওয়াল গড় ইউনিয়নের ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের ২৫শ শিক্ষার্থীর পুষ্টি চাহিদা মেটাতে ও দেশের ভবিষ্যত প্রজন্মকে স্বাস্থ্যবান ও মেধাবী হিসেবে গড়ার লক্ষে, বছর ব্যাপী সপ্তাহে দু’টি করে প্রতি শিক্ষার্থীকে ৯৬ টি সেদ্ধ ডিম খাওয়ানোর ঘোষনা দেন প্যারাগন গ্রুপের ব্যবস্থ্যাপনা পরিচালক মসিউর রহমান।
প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুধু ডিমই নয় আমরা প্রতিটি স্কুলের বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার ব্যবস্থ্যা করবো। তিনি বলেন অপুষ্টির কারণে অনেক শিশুর স্বাস্থ্য ও মেধার সঠিক বিকাশ হচ্ছেনা, আমাদের প্রত্যেকের বছরে ১০৪ টি ডিম খাওয়া প্রয়োজন, সেখানে আমরা গড়ে ৪৫ থেকে ৫০ টি ডিম খাচ্ছি।দরিদ্র পরিবারের অবস্থা আরো খারাফ।
দেশের শিশু শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা মেটাতে মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথে স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে পুষ্টি সরবরাহে দেশপ্রেমিক ব্যবসায়ীদের আহব্বান জানিয়ে মসিউর রহমান বলেন, পাঁচ হাজার ব্যবসায়ীর যদি প্রত্যেকে তিনটি করে স্কুলের দ্বায়িত্ব নেন তাহলে দেশের প্রায় অর্ধেক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা নিশ্চিত করা সম্ভব। প্যারাগন গ্রুপ গত বছর সিলেটের মৌলভীবাজারে তিনটি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু করেছিলো, আজ গাজীপুরে ছয়টি প্রাথমিক বিদ্যালয়, এ কার্যক্রমের আওতায় আসলো, তিনি আরো বলেন, আমার ইচ্ছা ক্রমান্বয়ে আরো বিদ্যালয় অন্তর্ভূক্ত করবো।
বানিয়ারচালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি ওব্ররট, প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান, এসি আই লিমিটেডের নির্বাহী পরিচালক ড. ফা.হ. আনসারি, বানিয়ারচালা প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফিরজ মিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোক্তা, ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমাস এন্ড ইন্ডাষ্টিজের প্রতিনিধিবৃন্দ, পোল্ট্রি শিল্প উদ্যোক্তা,এনিমেল হেলথ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষাথী বৃন্দ সহ প্রায় ১২শতাধিক অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি ওব্ররট বলেন, এখানে এসে সত্যিই অনেক মুগ্ধ হয়েছি। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অনেক অগ্রগতি করেছে, উন্নয়ন সহযোগী হিসেবে আমরা বাংলাদেশের পাশে আছি, থাকবো।
বিশেষ অতিথি গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন বলেন, বিজ্ঞান মনস্ক আধুনিক মানুষ গড়তে হলে শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য গঠনে রাষ্ট্র ও পরিবারকে আরও এগিয়ে আসতে হবে। বতর্মানে সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য পুষ্টি নিশ্চিত করার ঘোষনা দিয়েছেন। সমাজকল্যানমূলক কাজে ববসায়ীরা এগিয়ে এলে সরকারের কাজ অনেক সহজ হবে।
স্কুল ফিডিং প্রোগ্রামের অন্তভুক্ত বিদ্যালয়গুলো হলো, বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগারচালা আদশ বিদ্যাপীঠ, আবাবিল একাডেমী এবং শিশুকানন বিদ্যা নিকেতন।