বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

বিএনপি নেতা সালাহউদ্দিনকে খুঁজে বের করতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০১৫, ৫:২১ অপরাহ্ণ

৫২ রাজনীতি ডেস্ক ।।

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে খুঁজে বের করে রোববার হাইকোর্টে কেন হাজির করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সালাহউদ্দিনের পক্ষে করা আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।

আদালতে সালাহউদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে, বৃহস্পতিবার সকালে সালাহউদ্দিনকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফৌজদারি আবেদন করেন তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন শুনানি করবেন বলে জানিয়েছেন অপর আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

এর আগে বুধবার রাতে সালাহউদ্দিন আহমেদের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

তিনি অভিযোগ করেন, সালাহ উদ্দিন আহমেদকে ফিরে পেতে তিনি উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। তিনি বলেন, কোনো যৌক্তিক প্রেক্ষাপট ছাড়া সাধারণ ডায়েরি নিতে পারবে না বলে জানিয়েছে উত্তরা থানা পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি করতে না পেরে উত্তরা থানা থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক বিবৃতিতে দাবি করেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ২০-দলীয় জোটের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদকে মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকে পুলিশ উঠিয়ে নিয়ে গেছে।

তবে পুলিশ, র‌্যাব বা গোয়েন্দা বাহিনীর কেউই সালাহউদ্দিন আহমেদকে আটকের দায় স্বীকার করেননি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের অতিরিক্ত উপ-কমিশনার জাহাঙ্গীর সরকার বলেন, এ ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। মিডিয়া উইংয়ের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমানও বলেন, আমরা সালাহউদ্দিনকে আটক করিনি। কেউ আটক করে আমাদের কাছে হস্তান্তরও করেননি।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেফতার হওয়ার পর সালাহ উদ্দিন আহমেদ দল ও জোটের পক্ষে নিয়মিত বিবৃতি দিয়ে আসছিলেন।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
45678910
2526