৫২ মফস্বল ডেস্ক।।
প্রকল্পরে চাল প্রতারণামূলকভাবে আত্মসাৎ ও স্বাক্ষর জালের অভিযোগে বেলাবতে এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ছে।
বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি বেনুজীর আহাম্মেদ বেনুর বিরুদ্ধে বেলাব থানায় বাদী হয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা আব্দুল গণি মামলাটি দায়রে করছেনে।
(বলোব থানা মামলা নং- ৫(২)২০১৭ ইং ধারা ৪০৬/৪২০/৪৬৮ দ:বি:। ঘটনার বিবরণে জানা যায়, উক্ত চেয়ারম্যান তার দায়িত্বকালিন সময়ে একটি কাবিখা প্রকল্পের বাস্তবায়ন কমিটিতে সভাপতি হিসেবে প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ এনে অত্র ইউপি সদস্য মো. রূপঁচান মিয়া তৎকালীন উপজেলা নির্বাহী র্কমর্কতা সুলতানা রাজিয়ার নিকট একটি আবেদন করলে তিনি তদন্তর্পূবক ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে সংশ্লিষ্ট র্উধ্বতন র্কমর্কতার নিকট প্রতিবেদন দায়ের করেন। এর প্রেক্ষিতে র্দীঘ ৮ মাস আগে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এক চিঠিতে উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সংশ্লিষ্ট র্কতৃপক্ষকে ফৌজদারী র্কায বিধিতে মামলা দায়েরের নিদের্শ দিলেও অভিযোগকারী রূপচাঁন মিয়ার অভিযোগ এতদিন স্থানীয়ভাবে নানা তদবীর ও চাপের কারণে সংশ্লিষ্ট র্কতৃপক্ষ বিষয়টি ধাঁমাচাপা দেয়ার অপচেষ্টার পর অবশেষে গত ৮ ফেব্রুয়ারি মামলাটি রুজু করা হয়। তবে আসামী বেনুজীর আহাম্মেদ বেনু আত্মগোপনে থাকায় পুলিশ তাকে এখনো গ্রেফতার করতে পারে নি। এ ঘটনায় এলাকাবাসী খুশি।