ইয়ামিন হোসেন, ৫২ ভোলা অফিস।।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহযোগিতায় ভোলা জেলা প্রশাসক এর সভা কক্ষে এই জনসচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়। জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর বিষয়ে আলোচনা সভা ও মানুষ কে জনসচেতনতার দিকগুলো তুলে ধরেন এবং প্রোজেক্টর এর মাধ্যমে সচিত্র তুলে ধরেন কি ভাবে ভোক্তা অভিযোগ করবে এবং এর প্রতিকার পাবেন সেই দিকগুলো তুলে ধরা হয়। জনসচেতনতা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহমুদুর রহমান, এডিশনাল এসপি সাফিন মাহমুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী, মোঃ সাইফুল ইসলাম ,প্যানেল মেয়র শাহে আলম। উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান, জেলা তথ্য অফিসার আহসান কবির, জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র, ক্যাব’র সাধারণ সম্পাদক মোঃ সোলাইমানসহ ভোলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।