৫২ ভোলা অফিস।।
ভোলা-১ (সদর আসনের) সংসদ সদস্য প্রার্থী সাবেক সফল ছাত্র নেতা হেমায়েত উদ্দিনের ঈদ শুভেচ্ছা পোস্টার ছিড়ে ফেলার হিড়িক উঠেছে এবং পবিত্র ঈদুল আযহায় তাকে ভোলায় উঠতে না দেয়ার জন্য মোটরসাইকেল মহড়া ও সভা করে প্রকাশ্যে হুমকির অভিযোগ পাওয়া গেছে।



সাবেক এই ছাত্রনেতা নিউজ চ্যানেল ৫২ কে বলেন, গত কোরবানি ঈদে আমার মৃত বাবার কবর জিয়ারত করতে ও আমার বৃদ্ধ মায়ের সাথে ঈদ করতে আমি এলাকায় যাই। আপনারা জানেন আমি গত নির্বাচনে ভোলা-১ (সদর আসন) এর আওয়ামী লীগ থেকে নমিনেশন পদপ্রার্থী ছিলাম, সেই সুবাদে ভোলা-১ আসনের সর্বস্তরের মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। আমি ভোলা যাওয়ার খবর শুনে গতবছর ঈদুল আজহায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমাকে দেখার জন্য লঞ্চঘাটে ভিড় করে এবং আমার বাড়িতে ব্যাপক জনসমাগম হয়। আমি আমার এলাকার অসহায় দরিদ্র মানুষদের কে সে সময় আমার সাধ্যমত সাহায্য সহযোগিতা করি এবং ১২ টি গরু কোরবানি করে তাদের মধ্যে গরুর গোস্ত বন্টন করি।
এই গণজোয়ার দেখে তখন থেকেই আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে বিভিন্নভাবে হয়রানি হুমকি-ধমকি দিয়ে এবং আমাকে ভোলা থেকে প্রতিহত করতে ষড়যন্ত্র করে আসছিলেন।
সদর উপজেলার বিভিন্ন স্থানে আমার কর্মী-সমর্থকরা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানানো সংবলিত আমারও জননেত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার ফেস্টুন লাগায়।

সেগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে এবং আমাকে প্রতিহত করতে সন্ত্রাসী স্টাইলে মোটরসাইকেল মহড়া করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এলাকায় ভীতির সঞ্চার করেছেন।
এমনকি স্থানীয় কিছু লোকজন আমার জনপ্রিয়তার বিষয়টিকে ট্রাম্পকার্ড হিসেবে নিয়ে বর্তমান এমপি জাতীয় নেতা তোফায়েল আহমেদকে খুশি করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের নমিনেশন কনফার্ম করার লক্ষ্যে অতি উৎসাহী হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে সভা-সমাবেশ করছেন এবং প্রকাশ্যে আমাকে খুন-জখম করার হুমকি দিচ্ছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।