৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের আব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১ জুলাই শুক্রবার রাতে শ্রীপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া স্বাক্ষরিত পত্রে এম মুনসুর আলীকে আব্বায়ক করে ০৭ সদস্য বিশিষ্ট-এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, মোঃ মমিন উদ্দিন, মোঃ আইয়ুব মোড়ল, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ জিন্নাত আলী। উক্ত আহব্বায়ক কমিটিকে আগামী দুই মাসের সকল ওয়ার্ড কমিটি গঠন পূর্বক সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন শ্রমিকদলের মূল কমিটি গঠন করার নির্দেশও দেয়া হয়েছে।