মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা ইয়াসমিন মুক্তা, উপজেলার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বৈদ্যুতিক পাখা মার্কায় ভোট প্রার্থনা করেন। ১৭ মার্চ রোববার শৈলাট গাজীপুরের প্রতিটি বাড়ির ভোটারদের কাছে ভোট চেয়েছেন মাহমুদা ইয়াসমিন মুক্তা। ৮ মার্চ প্রতীক বরাদ্দের পর থেকে তিনি কর্মী-সর্মথকদের নিয়ে ব্যাপক আকারে উপজেলার সর্বত্র গণসংযোগ ও তার পাশাপাশি পথসভা করে চলেছেন। তাঁর মার্কা বৈদ্যুতিক পাখার পক্ষে ভোট প্রার্থণা করে বলেন- “অসহায় দরিদ্র মানুষের কল্যাণে সব সময় পাশে থেকেছি, বাল্যবিবাহ নিরোধনে কাজ করে চলেছি ছাত্র জীবন থেকে এবং সমাজে নারীরা যেন সুবিধা বঞ্চিত না হয়, নারী সমাজে বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন পরিকল্পনার তার রয়েছে বলে জানান। তার বিশ্বাস উপজেলাবাসী তাকে বিপুল ভোটে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিবেন।”
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম মোড়ল, রাজাবাড়ী ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য ফৌজিয়া খানম, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হারিছ সিকদার ও তার সহধর্মিণী হালিমা খাতুন, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক- সিফাত উল্লাহ সরকার, রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান তপুসহ-স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।