৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক দলের আয়োজনে শহীদ জিয়াউর রহমানের সমাধি সরানোর প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধি সরানোর পাঁয়তারা করলে শ্রীপুর থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা সরকার পতনের আন্দোলন শুরু করবে।
শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন সম্পাদক শামীম আহ্মেদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান মুন্সি, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মো: জমির হোসেন, রফিক উদ্দিন আকন্দ, রেজাউল করিম মৃধা, মাসুদ রানা ইলিম, নাজিম উদ্দিন মৃধা সোহেল, হুমায়ুন কবির, মহসিন মিয়া, এস এম সূজন মিয়া, হারুন-আর রশীদ মেম্বার, সালাহ্ উদ্দিন আহমেদ সোহাগ, কামাল খান পাশা, এইচ এম কামাল, মো: আলম মিয়া, আকতার হোসেন, বিল্লাল হোসেন, শরীফ সিদ্দিকী প্রমুখ