ইয়ামিন হোসেন, ভোলা।।
ভোলা সদর উপজেলার গত ৩১ মার্চ ২০১৬ইং তারিখ ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহ কালে পুলিশের গুলিতে আহত হন এনটিভির ষ্ট্যাফ রির্পোটার মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আফজাল হোসেন এর উপর গুলি বর্ষনের প্রতিবাদে ভোলা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম ভোলা জেলা শাখার উদ্দগ্যে মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন ভোলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক, শামছুল আলম মিঠু, এস.এ টিভির জেলা প্রতিনিধি এডভোকেট শাহাদাত শাহিন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আহাদ চৌধুরি তুহিন, চেনেল আই এর জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক আজকের ভোলার সম্পাদক, আলহাজ্ব শওকাত হোসেন, জিটিভি প্রতিনিধি, এম হেলাল উদ্দিন আর টিভির জেলা প্রতিনিধি অমিতাপ অপু, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, দৈনিক ভোলা দর্পন এর সম্পাদক মোতাছিম বিল্লাহ, প্রথম আলো, জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, সময় টেলিভিশনের নাছির লিটন, মাছারাঙ্গা টিভির হাসিব রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি, কামরুল হাসান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি, এইচ.এম জাকির, সাংবাদিক অচিন্ত মজুমদার, সাংবাদিক ফয়সাল বিন ইসলাম নয়ন, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ফটো সাংবাদিক, আমিরুল ইসলাম, আর টিভির ফটো সাংবাদিক, মোঃ ইউসুফ, সময় টেলিভিশনের ফটো সাংবাদিক উৎপল, এসএ টিভির ফটো সাংবাদিক শামীম, এশিয়ান টিভির ফটো সাংবাদিক লক্ষণ, যমুনা টেলিভিশনের ফটো সাংবাদিক বিপ্লব ও শিক্ষক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন স্থরের লোকজন অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, গত ৩১ মার্চ সংবাদ সংগ্রহ কালে কোন প্রকার সমস্যা ছাড়াই কনস্টেবল জুলহাস সাংবাদিক আফজাল এর উপর গুলি বর্ষন করে। বর্তমানে তিনি ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।