সাতটার দিকে হুইসেল বাজিয়ে তিনটি মাইক্রোবাসে করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র, সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে আদালতে নেওয়া হলো।
হাজতখানার সামনে পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আর বাকিদের বিভিন্ন মামলায় কারাগারে পাঠানো হয় অথবা গ্রেপ্তার দেখানো হয়।
আসামিরা আদালতে ঢোকার সময় প্রবেশের দুটি প্রধান দরজা বন্ধ করে দেওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার বলছিলেন, আদালতের সামনে বাইরের জনসাধারণ থাকতে পারবেন না। এর আধা ঘণ্টা পর ৭টা ৪৫ মিনিটের দিকে প্রথমে হাজতখানা থেকে বের করে আনা হয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে। তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরেছিলেন। সাধন চন্দ্রের পেছনে ছিলেন আব্দুর রাজ্জাক, তার সঙ্গে ছিলেন নারায়ণ চন্দ্র। আর সবার পেছনে ছিলেন আতিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
অনেক সংখ্যক পুলিশের উপস্থিতিতে তাদেরকে আদালতের এজলাসকক্ষে তোলা হয়। এর ঠিক ১০ মিনিট পর আদালতে আসেন বিচারক। তখন রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয় সাধন চন্দ্র মজুমদার, ফারুক খান, আব্দুর রাজ্জাকসহ অন্যরা কোন কোন মামলার আসামি। এক এক করে তাদের প্রতিটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আসামিপক্ষ থেকে প্রত্যেকের জামিন চেয়ে আবেদনও করা হয়।
তবে জামিনের বিরোধিতা করে আদালতে বক্তৃতা দিতে শুরু করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।
সাবেক মন্ত্রী ফারুক খানের পক্ষের আইনজীবী আদালতকে বলেন, তার মক্কেল বয়স্ক মানুষ। তিনি পার্কিনসন রোগে আক্রান্ত। জামিন দিলে তিনি পলাতক হবেন না।
আসামিপক্ষের বক্তব্য শেষ হওয়ার পর পিপি ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, মামলার তদন্ত চলছে। আসামিদের বিরুদ্ধে হত্যা মামলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আদালত ফারুক খানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
ফারুক খানের পর সাবেক মেয়র আতিকুল ইসলামের পক্ষে জামিন আবেদন করেন তাঁর আইনজীবী। আতিকুলের আইনজীবী আদালতকে বলেন, হত্যা মামলায় তার মক্কেলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তিনি নির্বাচিত মেয়র ছিলেন। আসামিপক্ষের আইনজীবীর ‘নির্বাচিত মেয়র’ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আদালতে উপস্থিত বিএনপির সমর্থক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তীব্র বিরোধিতা করেন। এ সময় বিচারক আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা বাজে আওয়াজ করবেন না।’
সব আইনজীবীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তখন পিপি ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে সুষ্ঠু ভোট হয়নি। কারচুপির মাধ্যমে মেয়র হয়েছিলেন আতিকুল। আদালত শুনানি নিয়ে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আতিকুল গতকাল বুধবার গ্রেপ্তার হন।
এরপর নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাকের জামিন চেয়ে আবেদন করা হয়। তাঁর পক্ষের আইনজীবী আদালতকে বলেন, তাঁর মক্কেল অসুস্থ। তার জামিন মঞ্জুর করা হোক। আদালত আব্দুর রাজ্জাকের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। নতুন করে আদাবর থানার একটি হত্যা মামলায় আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে। পল্টন ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাধন চন্দ্র মজুমদারকে। পল্টন থানার একটি হত্যা মামলায় নারায়ণ চন্দ্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আতিকুল বাদে ফারুক খান, রাজ্জাক, সাধন চন্দ্র, নারায়ণ চন্দ্রসহ অন্যদের সম্প্রতি গ্রেপ্তার হওয়ার পর আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে। দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ফারুক ও রাজ্জাককে আদালতে তোলা হয়। অন্যদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আজ আদালতে হাজির করা হয়।
সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমের জাম