শুক্রবার (২৬ জুন) বিকেলে হোতাপাড়া বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহন করেন ।
গাজীপুর জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এমদাদুল হক মুসুল্লি, আহ্বায়ক সদস্য বাতেন বিএসসি, জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য জাহাঙ্গীর সিকদার, কাওছার আহমেদ মোল্লা, উপজেলা যুবদল নেতা শরিফুল বাশার স্বজল, জেলা ছাত্রদলের সভাপতি ( ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম খোকনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।