**স্মার্টফোনে ইন্টারনেট খরচ কমানোর সহজ উপায়**
আজকাল আমাদের জীবনের সাথে ইন্টারনেট এতটাই জড়িয়ে গেছে যে এ ছাড়া থাকাই যায় না। ওয়াই-ফাই এর পাশাপাশি অনেকেই স্মার্টফোনে মোবাইল ডেটা ব্যবহার করেন। মোবাইল ডেটা দিয়ে সব সময় সব ওয়েবসাইট বা অ্যাপে যাওয়া যায়। তবে ডেটা বেশি ব্যবহার করলে খরচও বাড়ে। কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে আপনি স্মার্টফোনে ইন্টারনেট ডেটার খরচ কমাতে পারেন। দেখে নেওয়া যাক সেই উপায়গুলো-
**1. ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ বন্ধ রাখুন**
আপনি সেই অ্যাপগুলি ব্যবহার করছেন না এমনকি অনেকগুলি অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এর ফলে ফোনে ইন্টারনেট চালু থাকলে অ্যাপগুলিও ডেটা ব্যবহার করে। তাই মোবাইল ডেটা সাশ্রয় করতে চাইলে প্রথমেই ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপগুলির কাজ বন্ধ করতে হবে। এর জন্য প্রথমে ফোনের সেটিংসে গিয়ে কানেকশন অপশনে যান। এরপর ডেটা ইউসেজ অপশনে গিয়ে ডেটা সেভিংস মোড চালু করে ব্যাকগ্রাউন্ড ডেটা সীমাবদ্ধ করুন।
**2. অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন**
কিছু অ্যাপ রয়েছে যেগুলি তুলনামূলকভাবে বেশি ডেটা ব্যবহার করে। কিছু অ্যাপ বা গেম আছে আবার, যেগুলিতে বিজ্ঞাপন চলতে থাকে। এর ফলে খরচ হতে থাকে ইন্টারনেট ডেটা। এই ধরনের অ্যাপগুলি যদি আপনি নিয়মিত ব্যবহার না করেন, তাহলে অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে স্মার্টফোন থেকে মুছে ফেলে ইন্টারনেট খরচ কমিয়ে আনা সম্ভব।
**3. মোবাইল ডেটায় অ্যাপ আপডেট বন্ধ করুন**
আপনার ফোনে ইনস্টল করা অ্যাপগুলিতে যদি স্বয়ংক্রিয়ভাবে আপডেট করার অপশনটি চালু থাকে, তাহলেও অনেক ডেটা খরচ হয়। তাই মোবাইল ডেটার পরিবর্তে কেবল ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করে অ্যাপগুলি আপডেট করুন।
**4. ওয়াই-ফাই অ্যাসিস্ট বন্ধ করুন**
ওয়াই-ফাই অ্যাসিস্ট বৈশিষ্ট্যটি চালু থাকলে দুর্বল ওয়াই-ফাই সংযোগ হলে মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখা হয়। তাই ওয়াই-ফাই অ্যাসিস্ট বৈশিষ্ট্যটি বন্ধ রাখতে হবে।
**5. মোবাইল ডেটা বন্ধ রাখুন**
অপ্রয়োজনে মোবাইল ডেটা ব্যবহার না করে এটিকে বন্ধ রাখুন। এ ছাড়া মোবাইল ডেটা ব্যবহারের একটি সীমা নির্ধারণ করলেও অতিরিক্ত ইন্টারনেট ডেটা ব্যয় হবে না।