মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

অস্থির প্রশাসনে নিয়োগের ভুয়া চুক্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৭:৪৪ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ তিন মাস পেরিয়ে গেলেও প্রশাসনে শৃঙ্খলা ফিরেনি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি বাতিল করার পর বর্তমান সরকার ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে।

এক মাসের বেশি সময় ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ শূন্য। আরও তিনটি মন্ত্রণালয়ের সচিব পদ খালি। প্রশাসনের বড় কোনো সিদ্ধান্তই এখন হচ্ছে না। যা হচ্ছে তা নিয়মিত (রুটিন) কাজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার চুক্তিতে নিয়োগপ্রাপ্ত সব কর্মকর্তার চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছিল। গত তিন মাসে শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া ১০১ জন কর্মকর্তার চুক্তি বাতিল করা হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে ৬৫ জন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে ড. ইউনূসের সরকার।

প্রধান উপদেষ্টার কার্যালয়সহ গুরুত্বপূর্ণ ১২ মন্ত্রণালয়ে দুই বছরের জন্য সচিব নিয়োগ করা হয়েছে চুক্তিভিত্তিক। এ ছাড়া বাংলাদেশ পুলিশের উচ্চ পদ, কৃষি, বিটিআরসি, সিটি কর্পোরেশনেও চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় সহকারী সচিব থেকে জ্যেষ্ঠ সচিব পর্যন্ত মোট ৮০ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

গত তিন মাসে শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পাওয়া ১০১ জন কর্মকর্তার চুক্তি বাতিল হলেও একই সময়ে ৬৫ জন কর্মকর্তাকে চুক্তিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে ড. ইউনূসের সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ছয় থেকে আট বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া কর্মকর্তাদের বয়সের ভারে অনেকেই শারীরিকভাবে অসুস্থ। তাদের সঙ্গে বর্তমান কর্মকর্তাদের যোগাযোগও নেই। প্রশাসনের অনেক কিছুই তাদের অজানা, অনেক কর্মকর্তাকে তারা চেনেন না। এ কারণে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকার একদিকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করছে, একই সঙ্গে নতুন করে চুক্তিতে কর্মকর্তা নিয়োগ দিচ্ছে। তাদের মতে, সরকার চাইলে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। তবে অন্তর্বর্তী সরকার এ নিয়োগ ঢালাওভাবে দিচ্ছে। তদবিরে কারও কারও পছন্দের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ পদে যাচ্ছেন, এটি দৃষ্টিকটু। এতে প্রশাসনের কাঠামো ভেঙে যাচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যমতে, গত তিন মাসে সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২ জন, গ্রেড-১ পদে তিনজন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্ম সচিব পদে ২২৬ জন এবং উপসচিব পদে ১২৫ জন। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের তিন মাসে মোট ৫০১ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

যদিও গত ১৫ বছরে বঞ্চিত ব্যক্তিদের পাশাপাশি বঞ্চিত সেজে কিছু সুবিধাভোগী কর্মকর্তাও পদোন্নতি পেয়েছেন। অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভাগীয় মামলা থাকা এবং এমনকি দুর্নীতি দমন কমিশনে মামলা চলা কর্মকর্তারাও পদোন্নতি পেয়েছেন।

প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রিপরিষদ বিভাগ। অন্তর্বর্তী সরকার গত ৮ অক্টোবর শেখ আব্দুর রশীদকে দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। বিসিএস-৮২ ব্যাচের এই কর্মকর্তা তার ব্যাচের মেধাতালিকায় প্রথম ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে। ২০১৬ সালে তিনি অতিরিক্ত সচিব পদ থেকে অবসর নেন। আট বছর অবসরে থাকার পর আবার প্রশাসনে ফিরে এসেছেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে মো. মোখলেসুর রহমানকে। বিসিএস-৮২ ব্যাচের এই কর্মকর্তা ২০০৯ সাল থেকে ওএসডির দায়িত্বে ছিলেন। অতিরিক্ত সচিব পদ থেকে ২০১৫ সালে অবসর নেওয়ার পর নয় বছর পর প্রশাসনে ফিরে এসেছেন তিনি।

রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বিসিএস–৮২ ব্যাচের কর্মকর্তা নাসিমুল গনিকে। আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে ২০০৯ থেকেই তিনি ওএসডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অতিরিক্ত সচিব পদ থেকে ২০১৬ সালে অবসর নেওয়ার পর তিনি প্রশাসনে ফিরেছেন।

স্বাস্থ্যসেবা বিভাগে জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এম এ আকমল হোসেন আজাদকে। বিসিএস-৮২ ব্যাচের এই কর্মকর্তাও ২০০৯ সাল থেকে ওএসডি ছিলেন। ২০১৭ সালে অতিরিক্ত সচিব পদ থেকে অবসর নেওয়ার পর সাত বছর পর তিনি প্রশাসনে ফিরেছেন।

মমতাজ আহমেদকে চুক্তিতে দুই বছরের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
45678910
1819