৫২, মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন করেছে গাজীপুর জেলার সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় আবাবীল একাডেমীতে শনিবার (১৫ আগস্ট) সকাল ১১ ঘটিকায় একাডেমীতে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করেন আবাবিল একাডেমীর সহকারী পরিচালক ওমর ফারুক।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় আবাবিল একাডেমি ছাত্র-ছাত্রী অভিভাবক ও স্কুলের সকল শিক্ষক অংশ নেন।
আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়া অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র -প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ফিরোজ মিয়া বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা। তিনিই বাঙালি জাতিকে এনে দিয়েছেন স্বাধীনতা ও আন্তর্জাতিক স্বীকৃতি।”
আবাবীল একাডেরীর প্রতিষ্ঠাতা পরিচালক আজিজুল হক আরও বলেন, আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন, আদর্শ ও নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায়। আর তার দেখানো পথ ধরেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন। ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলবই।
আবাবীল একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ কফিল উদ্দিন এসময় মোনাজাত পরিচালনা করেন।