ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা ও মুসলমানদের পূর্ণ ভূমি আল-আকসায় বর্বর হামলার প্রতিবাদে দুর্গাপুর বাসীর বিক্ষোভ মিছিল।
বুধবার বিকালে দুর্গাপুর বাজরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন অধ্যাপক সেলিম রেজা খান, অধ্যাপক জাবের আলী,শামীম উদ্দিন, প্রমুখ।
মিছিলটি দুর্গাপুর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল নামক একটি রাষ্ট্র মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেম ও মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদকে দখল করতে চায়। এই আল-আকসা মসজিদ মুলিম উম্মার হৃদয়ের স্পন্দন। দখলদার ইহুদিবাদী ইসরাইল আমাদের মুলিম জাতিসত্বার অস্তিত্বে আঘাত হেনেছে। তারা ফিলিস্তিনের অসহায় নারী এবং শিশুদের ওপর বর্বরোচিত হামলা করে তাদেরকে শহীদ করছে। মানবতার শত্রু এই শক্তি ইসলাম ও মুসলমানদের ধ্বংশ করার জন্য ৮০ বছর আগে থেকে ষড়যন্ত্রে লিপ্ত। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে গণহত্যা চালাচ্ছে। তারা ফিলিস্তিনিদের বাড়ি-ঘর হতে জোর পূর্বক বিতাড়িত করে তা দখল করছে। তাই আমরা মুসলিম উম্মা তথা ইসলামী দেশগুলোর রাষ্ট্র প্রধানদের এই চলমান হামলা ও নির্যাতনের বিরুদ্ধ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই। নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাড়ানোর দাবি করছি।