সাইফুল ইসলাম, মির্জাপুর গাজীপুর থেকে।।
মহামারীর ভয়াবহ প্রেক্ষাপট বিবেচনায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জনসাধারণের কোরবানির পশু ক্রয় বিক্রয়ে স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত পরিবেশে ও নিরাপত্তার কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কল্পে গাজীপুর জেলা ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জেলা প্রশাসন গাজীপুর ও জেলা প্রাণিসম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় ১৫ জুলাই ২০২১ পাইনশাইল লোহার ব্রিজ সংলগ্ন উন্মুক্ত পরিবেশে উদ্বোধন হলো ‘কৃষকের গরু ছাগলের হাট ২০২১’।

মির্জাপুর ইউনিয়ন ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এমদাদ হোসেনের সভাপতিত্বে উক্ত গরু ছাগলের হাট উদ্বোধন করেন গাজীপুর জেলা ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বাদশা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক জনাব এস এম তারিকুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উকিল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব আব্দুল্লাহ আল জাকী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ সেলিম উল্লাহ, গাজীপুর জেলা ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক মুসল্লী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, প্রান্তিক কৃষকদের সুবিধার কথা চিন্তা করে হাটের অনুমোদন দেয়া হয়েছে যাহাতে কৃষকরা কোন দালালের খপ্পরে পড়তে না হয়, তাদের পালিত গরু সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন এবং এর জন্য তাদের কোন খাজনা দেয়া যাতে না লাগে। তিনি আরো বলেন, গাজীপুর জেলা গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এ জেলা থেকে অন্যান্য জেলাতে গরু রপ্তানি হয়, ভারত সরকার বাংলাদেশে গরু আমদানি বন্ধ করায় আমাদের দেশ গরুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে আমরা আশা করি আমরা বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশে গরুর গোশত রপ্তানি করব সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
গাজীপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল জাকী বলেন, আমরা সাধারণত হাট-বাজার ডাকের মাধ্যমে দিয়ে থাকি কিন্তু এই হাটটি আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনার পরীক্ষামূলক ভাবে দিয়েছি যাতে কৃষকরা তাদের গরু সম্পর্কে সরাসরি ক্রেতাদেরকে বলতে পারেন এবং ক্রেতারাও সরাসরি কৃষকদের কাছ থেকে গরু কিনতে পারেন যাহাতে এর মধ্যে কোন মধ্যস্বত্বভোগী না থাকে এবং কৃষকরা তাদের সঠিক সুবিধা পান, আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা কৃষিতে গুরুত্ব দিয়েছেন যার খালি জমি রয়েছে সে তার জমিতে ফসল ফলাবে যার গরু আছে সেগুলো প্রতিপালন করবে এভাবে আমরা দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করব, তিনি আরো বলেন করোনার মহামারীতে আমরা প্রত্যেকেই মাস্ক মাস্ক ব্যবহার করব, স্বাস্থ্যবিধি মেনে চলবো, আপনারা দেখবেন এ বাজারে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে খুব সুন্দর ব্যবস্থা নেয়া হয়েছে আমরা সকলে মহামারী থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
গাজীপুর জেলা ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বাজারের সকল সুযোগ সুবিধা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তার বক্তব্য অডিওতে শুনুন…
‘কৃষকের গরু ছাগলের হাট ২০২১’ উদ্বোধনী দিনেই সরেজমিনে দেখা যায় ক্রেতা-বিক্রেতাদের মাঝে অধিকাংশের মুখে মাস্ক নেই এবং নিরাপদ দূরত্ব ও বজায় রাখছেন না কেউ। হাট কর্তৃপক্ষের প্রচার মাইকে বারবার স্বাস্থ্য বিধি মানার বিষয়ে নির্দেশনা আসলেও কেউই শুনছেন না সেই নির্দেশনা। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিতকরন বিষয়টি চ্যালেঞ্জের মুখে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।