রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১৩ হাজার

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৫৫ অপরাহ্ণ
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর হাজী জমীর উদ্দিন হাই স্কুল কেন্দ্র

৫২ শিক্ষা ডেস্ক।।

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই সারাদেশে প্রায় ১৩ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। আর পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কার হয়েছে ২২ শিক্ষার্থী। গতকাল সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রথম দিন ১২ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, পরীক্ষা নিয়ে কোথাও যাতে কেউ গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না। শিক্ষার্থীদের জিম্মি করে কেউ অনৈতিক কাজ করবেন তা কোনভাবেই প্রশ্রয় দেয়া হবে না। গতকাল সকালে রাজধানীর তেজগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, এবার ৩৫টি সাধারণ বিষয়ে ও ৩০ সৃজনশীল বিষয়ে ৫৫৮০ সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।
পরীক্ষা শুরুর প্রথম দিন সোমবার (০৩ ফেব্রুয়ারি) এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্রের পরীক্ষা হয়েছে।

আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডে ভোকেশনালে বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) (নতুন সিলেবাস/পুরাতন সিলেবাস) ও বাংলা-২ (১৭২১) (সৃজনশীল) (নতুন সিলেবাস/পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা হয়।

পরীক্ষায় ঢাকা বোর্ডে এক হাজার ৮২৫ জন, রাজশাহীতে ৬৫৩ জন, কুমিল্লায় ৪৯৯ জন, যশোরে ৫৩৬ জন, চট্টগ্রামে ৪০০ জন, সিলেটে ৩৫৮ জন, বরিশালে ৩৫৪ জন, দিনাজপুরে ৪৭০ জন ও ময়মনসিংহ বোর্ডে ৩৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে চার হাজার ৮০৬ জন এবং কারিগরি বোর্ডে দুই হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়নি। অন্যদিকে কারিগরি বোর্ডে ১২ জন, মাদ্রাসা বোর্ডে পাঁচজন, চট্টগ্রাম বোর্ডে দু’জন এবং যশোর, বরিশাল ও দিনাজপুর বোর্ডে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর হাজী জমীর উদ্দিন হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকি’র সাথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা

এদিকে গতকাল প্রথম দিনের পরীক্ষায় গাজীপুর সদর উপজেলার মির্জাপুর হাজী জমীর উদ্দিন হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকি “নিউজ চ্যানেল ৫২” কে জানান, গাজীপুর সদর উপজেলার এসএসসি পরীক্ষার কেন্দ্র গুলোর পরিবেশ অত্যান্ত সুন্দর, শিক্ষামন্ত্রনালয়ের নিদেশনা অনুসরণ করে আমরা কাজ করে যাচ্ছি।

আন্তঃশিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী, এসএসসিতে সর্বোচ্চ চারটি পত্রে ফেল করলে ওইসব বিষয়ে পরের বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পায় শিক্ষার্থীরা।

গত ৩১ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন হওয়ার কথা ছিল। তবে হিন্দু ধর্মালম্বীদের সরস্বতী পূজা ভোটের দিন পড়ায় বিভিন্ন মহল থেকে দাবি উঠায় ভোট পিছিয়ে নেওয়া হয় ১ ফেব্রুয়ারি, আর পরীক্ষা পিছিয়ে নেওয়া হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৫ মার্চ।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি বোর্ডে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্তরের এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৪৪ জন। মোট ২৮ হাজার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২০২টি প্রতিষ্ঠান ও ১৫টি কেন্দ্র বেড়েছে।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930