সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৪ মার্চ।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিয়ম অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে পাবলিক পরীক্ষার ফলাফলের একটি কপি প্রধানমন্ত্রীর কাছে তুলে দেয়া হয়। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করা হয়।