৫২, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ’র (জিএমপি) কাশিমপুর থানায় কর্মরত ২ পুলিশ সদস্য (কনেস্টবল) মোঃ নজরুল ইসলাম ও মোঃ এনামুল হক করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত থেকে সুস্থ্য হওয়ার পর, ফুলের তোরা দিয়ে বরণ করে নিলেন ওই থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান।
গত ২৭ মে (বুধবার), দুই পুলিশ সদস্যদের জ্বর, স্বর্দি, কাশি ও গলা ব্যাথা উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে, পরীক্ষার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল (KPJ) বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে প্রেরণ করা হয়।
পরে নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ হওয়ায়, তাদেরকে নিজ নিজ ভাড়াটিয়া বাসায় হোম আইসোলেশন এবং নিয়মিত সুচিকিৎসার ব্যবস্থা করে ছিলেন, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান।
পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম ও মোঃ এনামুল হক ১৫/১৬ দিন হোম আইসোলেশন ও নিয়মিত চিকিৎসায় সুস্থ হয়ে পুনরায় ১৪ জুন সোমবার বিকালে কর্মস্থলে যোগদান করেন।
এসময় তাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন, কাশিমপুর থানার ওসি আকবর আলী খান ও অন্যান্য পুলিশ সদস্যরা।