কানাডার স্কলারশিপ: পিএইচডি করতে বাৎসরিক ৫০ হাজার ডলার
যাঁরা উচ্চশিক্ষা নিতে বিদেশ যেতে চান, তাঁদের জন্য কানাডা অন্যতম প্রিয় গন্তব্য। শিক্ষার মান, স্কলারশিপ, বার্ষিক টিউশন ফি, থাকার ব্যবস্থা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে থাকার সুযোগ—এসব বিবেচনা করে কানাডায় উচ্চশিক্ষার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। দেশটির সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপগুলোর মধ্যে একটি হল ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ। এই স্কলারশিপের অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন৷
দরিদ্র শিক্ষার্থীদের কানাডায় পড়ার সুযোগ করতেই দেশটির সরকার ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ দেয়৷ প্রতি বছর বিভিন্ন দেশের ১৬৬ জন এই স্কলারশিপ পাবেন। স্কলারশিপের মেয়াদ তিন বছর। যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন৷ প্রতিটি শিক্ষার্থীকে বছরে ৫০ হাজার ডলার দেওয়া হবে।
আবেদনের আগে কানাডার যেকোনো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে হবে৷ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড পূরণ করতে হবে৷ ভেনিয়ার কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপের কোটা আছে, কানাডার এমন শিক্ষাপ্রতিষ্ঠানে মনোনীত হতে হবে। গবেষণা (জার্নাল ও পাবলিকেশন) থাকতে হবে৷ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার স্কোর দেখাতে হবে৷ যোগাযোগ ও নেতৃত্ব দক্ষতা থাকতে হবে৷
আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর।