৫২ ক্রাইম ডেস্ক।।
মামুন হোসেন, গাজীপুর।।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম মহোদয়ের নির্দেশনায় মঙ্গলবার (১১ জুন) রাতে, ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইনের তত্বাবধানে ইন্সপেক্টর মোঃ শেখ সাদিকের নেতৃত্বে কালিয়াকৈর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে এসময় মোঃজয়নাল (৩০) হোসেন কে ৫৫ (পঞ্চান্ন) পিচমাদকদ্রব্য ইয়াবাট্যাবলেটসহ গ্রেফতারকরে। গ্রেফতারকৃত জয়নাল হোসেন কালিয়াকৈর থানার বিশ্বাসপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। এই সংক্রান্তে কালিয়াকৈর থানায় মামলা (৬)১৯ রুজু করা হয়েছে। গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আফজাল হোসাইন এক প্রেসবিজ্ঞপ্তিতে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।