৫২, মামুন হোসেন (গাজীপুরঃ)
গাজীপুর মেট্রােপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ মোঃ মাহবুবে খোদা এর নের্তৃত্বে ০৫ আগষ্ট (বুধবার) রাতে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই/মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার পশ্চিম এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ (বাইশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) মাদক কারবারী’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারী ১. মোঃ আল আমিন (২৫), চাঁদপুর জেলার হাইমচর থানা এলাকার গাজীনগর গ্রামের শফিক সরদার এর ছেলে। তার দেহ তল্লাশি করে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে গাজীপুর মহানগর কাশিমপুর থানা বারেন্ডা মোল্লা মার্কেট আসমার বাড়ীর ভাড়াটিয়া।
২. মোঃ রাজু আহম্মেদ (৩৭), গাজীপুর মহানগর কাশিমপুর থানার বারেন্ডা পশ্চিমপাড়া বন্দর আলীর ডাঙ্গা এলাকার মৃত. হাসেন সরদার এর ছেলে। তার দেহ তল্লাশি করে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে, কাশিমপুর থানা পুলিশ ০৬ আগষ্ট (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করে।