৫২ কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি সীমান্ত থেকে পাচার হওয়ার সময় ভারতীয় ৬টি গরু আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোররাতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শিমুলবাড়ী কোম্পানীর গোড়কমন্ডল বিওপির হাবিলদার সোলায়মান সঙ্গিয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফুলমতি সীমান্তে অবস্থান গ্রহণ করে।
এ সময় ভারত থেকে আনা ৬টি গরু চোরাকারবারীরা বাংলাদেশে প্রবেশ ঘটালে টহলরত বিজিবি তাদের ধরার জন্য ধাওয়া করে। বিজিবির ধাওয়ায় চোরাকারবারীরা ভারতীয় ৬টি গরু ফেলে পালিয়ে যায়। পরে গরুগুলো আটক করে বিওপিতে নিয়ে আসে বিজিবি ।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নুর ই আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গরুগুলো কস্টমস অফিসের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।