৫২ কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামে যথাযথ পর্যাদায় পালিত হয়েছে ৪৭মত মহান বিজয় দিবস পালিত হয়েছে। রোববার দিনের প্রথম প্রহরে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, পুলিশ সুপার মেহেদুল করিম, িিসভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যড. আহসান হাবীব নীলু প্রমুখ।
পরে জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলার ২০জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত মুক্তিযোদ্ধারা হলেন, সদর উপজেলার খন্দকার মতিউর ইসলাম, রুহুল আমিন, ফজলুল হক, আব্দুল মালেক, আব্দুস সোবহান, আমজাদ হোসেন, আছর উদ্দিন, ওহেদ আলী, ছকিম উদ্দিন, ভূরুঙ্গামারীর এসএম আতাউল হক, নাগেশ^রীর সুলতান হোসেন, জাজিম উদ্দিন, ফুলবাড়ি আব্দুল জলিল, রাজারহাটের আজিজুল ইসলাম মন্ডল, উলিপুরের আসাদুজ্জামান খন্দকার, স্বপন কুমার সরকার, চিলমারীর আনিছুর রহমান, আব্দুর রহিম, রৌমারীর ওয়াজেদ আলী, রাজিবপুরের মনোয়ারুল হক।