৫২ কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির বর্ষবরণ ও পহেলা বৈশাখ উদযাপন চলছে।
এ উপলক্ষে সকাল সাড়ে আটটায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা করে। বৈশাখ উপলক্ষ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা চত্বর, নাগেশ^রীর ভিতরবন্দ জমিদার বাড়িসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ধরলা নদী পাড়ে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব।